Australia Student Visa (Subclass 500) — Rules You Must Know Before You Fly
Australia Student Visa (Subclass 500) — Rules You Must Know Before You Fly
Australia তে পড়াশোনা করতে আসা মানে শুধু ভিসা পাওয়া না, বরং সেটা ঠিকভাবে maintain করা শেখা।
অনেকেই visa approve হওয়ার পর rules follow না করার কারণে unnecessary problem face করে।
চলো দেখে নেই কী কী বিষয় অবশ্যই মেনে চলতে হবে
1. Study Obligation
তোমাকে অবশ্যই একটি full-time CRICOS listed course এ enrolled থাকতে হবে।
Attendance কম হলে বা course progress ঠিক না থাকলে তোমার CoE বাতিল হতে পারে,
আর CoE cancel মানেই visa risk.
2. Course or Provider Change
প্রথম ছয় মাসের মধ্যে course বা provider পরিবর্তন করতে চাইলে release letter লাগবে।
নতুন institution টিও অবশ্যই CRICOS approved হতে হবে।
3. Work Limitation
তুমি প্রতি দুই সপ্তাহে 48 ঘণ্টা পর্যন্ত কাজ করতে পারবে।
Semester break এ fullmtime কাজ করা যায়।
Master’s বা PhD ছাত্রদের dependents full-time কাজের অনুমতি পায়।
4. Address and Contact Update
Australia তে পৌঁছে ৭ দিনের মধ্যে তোমার address, phone, email update করতে হবে।
এই update দিতে হবে ImmiAccount এবং তোমার institution দু’জায়গাতেই।
5. Health Insurance (OSHC)
Visa valid থাকতে হলে সবসময় active Overseas Student Health Cover থাকা জরুরি।
OSHC বন্ধ হয়ে গেলে সেটি visa condition breach হিসেবে গণ্য হবে।
6. Genuine Study Purpose
এই ভিসা কাজের জন্য না, পড়াশোনার জন্য দেওয়া হয়।
তোমার মূল লক্ষ্য হওয়া উচিত academic performance এবং future career goal।
7. Work Start Time
Course শুরু হওয়ার আগে কাজ করা যাবে না।
Classes শুরু হলে তবেই কাজের অনুমতি পাবে।
8. Dependents
যদি dependents include করো, তাহলে তাদের কাজের সুযোগ তোমার course এর type অনুযায়ী নির্ধারিত হবে।
Master’s বা PhD প্রোগ্রামের spouse full-time কাজ করতে পারে।
9. Travel Rights
Visa active থাকলে multiple entry অনুমোদিত।
তবে প্রতিবার দেশে ফেরার সময় CoE ও OSHC সক্রিয় থাকতে হবে।
10. Attendance and Academic Progress
University তে নিয়মিত উপস্থিত থাকা ও satisfactory progress বজায় রাখা বাধ্যতামূলক।
Fail করলে CoE cancel হয়ে visa cancel পর্যন্ত হতে পারে।
11. Financial Capacity
তোমার কাছে পর্যাপ্ত ফান্ড থাকতে হবে যাতে tuition fee, living expense, এবং travel cost কভার হয়।
অর্থের অভাবে future visa extension এ সমস্যা হতে পারে।
12. Following Australian Law
Australia তে traffic থেকে workplace পর্যন্ত সব আইন মেনে চলা বাধ্যতামূলক।
কোনো criminal offence করলে সরাসরি visa বাতিল হয়ে যেতে পারে।
সংক্ষেপে:
Australia তে study করা সুযোগ, কিন্তু সেই সুযোগ ধরে রাখতে discipline আর responsibility সবচেয়ে বড় বিষয়।
তোমার ভিসা যেন কখনো ঝুঁকিতে না পড়ে তাই নিয়মগুলো জানা ও মানা জরুরি।
Genius Park One Education Solution
Educational consultant
All